শিরোনাম

খুলনা, ২৩ মে, ২০২৬ (বাসস) : মহান স্বাধীনতার ঘোষক, বিএনপি’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরউত্তম-এর ৪৫তম শাহাদাত বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে ৬দিনের কর্মসূচি গ্রহণ করেছে খুলনা জেলা বিএনপি।
শনিবার বেলা সাড়ে ১১টায় নগরীর কে. ডি ঘোষ রোডস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত জেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের যৌথ প্রস্তুতি সভায় এ কর্মসূচি গ্রহণ করা হয়। খুলনা জেলা বিএনপি’র আহ্বায়ক মো. মনিরুজ্জামান মন্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত যৌথ সভা সঞ্চালনা করেন সদস্য সচিব (ভারপ্রাপ্ত) ও জেলা পরিষদের প্রশাসক এসএম মনিরুল হাসান বাপ্পী।
গৃহীত কর্মসূচির মধ্যে রয়েছে- আগামী ৩০ মে খুলনা জেলা বিএনপি’র প্রতিটি ইউনিটের নেতাকর্মী-সমর্থকদের কালো ব্যাজ ধারণ, দলীয় কার্যালয়গুলোতে কালো পতাকা উত্তোলন এবং দলীয় পতাকা অর্ধনমিতকরণ। জেলার প্রতিটি ইউনিটে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হবে। তবে মহানগর বিএনপি’র সাথে ৩০ মে বেলা ১১টায় দলীয় কার্যালয়ে যৌথ আয়োজনে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
উপজেলা পর্যায়ে এ কর্মসূচি চলবে আগামী ৩ জুন পর্যন্ত। অন্যদিকে, কর্মসূচির অংশ হিসেবে পিছিয়ে পড়া জনগোষ্ঠী, ভবঘুরে-অসহায়-দুস্থদের এবং এতিমখানায় উন্নতমানের খাবার বিতরণ করা হবে। একই সাথে স্ব স্ব ধর্মীয় রীতি অনুযায়ী মসজিদ, মন্দির, গির্জা ও প্যাগোডায় দোয়া ও বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে। এছাড়া জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ ও রক্তদান কর্মসূচি ছাড়াও পুস্তক প্রদর্শনীর আয়োজনও থাকবে জেলা বিএনপি’র সহায়তায়।
অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন জেলা বিএনপি’র যুগ্ম-আহ্বায়ক এসএম শামীম কবির, গাজী তফসির আহমেদ, জিএম কামরুজ্জামান টুকু ও এনামুল হক সজল, জেলা বিএনপি’র সদস্য শেখ আব্দুর রশিদ, আশরাফুল আলম নান্নু, সুলতান মাহমুদ, শেখ আজগর আলী, নাজমুস সাকির পিন্টু, মো. সাইফুর রহমান মিন্টু, জিএম রফিকুল হাসান, মল্লিক আব্দুস সালাম, জাফরী নেওয়াজ চন্দন, মনিরুজ্জামান লেলিন, আব্দুল মালেক, এমএ হাসান, মনিরুজ্জামান বেল্টু, আশরাফুল ইসলাম নূর, আসাফুর রহমান পাইলট, বাবু নিত্যানন্দ মন্ডল ও নাসিমা আক্তার পলি, পাইকগাছা উপজেলা বিএনপি’র আহ্বায়ক ডা. গাজী আব্দুল মজিদ ও সদস্য সচিব এসএম ইমদাদুল হক, পাইকগাছা পৌরসভা বিএনপি’র আহ্বায়ক আসলাম পারভেজ, বটিয়াঘাটা উপজেলা বিএনপি’র আহ্বায়ক মো. এজাজুর রহমান শামীম ও সদস্য সচিব মো. ফারুক হোসেন, রূপসা উপজেলা বিএনপি’র আহ্বায়ক মোল্লা সাঈদুর রহমান সদস্য সচিব মো. জাবেদ হোসেন মল্লিক, দিঘলিয়া উপজেলা বিএনপি’র সদস্য সচিব আব্দুর রকিব মল্লিক, তেরখাদা বিএনপি’র সদস্য সচিব এফএম হাবিবুর রহমান, ডুমুরিয়া উপজেলা বিএনপি’র শেখ সরোয়ার হোসেন, জেলা যুবদলের সদস্য সচিব শেখ নাদিমুজ্জামান জনি, জেলা মহিলা দলের আহ্বায়ক এড. তসলিমা খাতুন ছন্দা, জেলা শ্রমিকদলের সভাপতি বাবু উজ্জল কুমার সাহা ও সাধারণ সম্পাদক খান ইসমাঈল হোসেন, জেলা কৃষকদলের সভাপতি মোল্লা কবির হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আতাউর রহমান রনু ও সদস্য সচিব আব্দুল মান্নান মিস্ত্রী, জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক শেখ হেমায়েত হোসেন ও সদস্য সচিব মো. রবিউল ইসলাম, বিএনপি নেতা জিএম হারুন অর রশীদ প্রমুখ।
সভা থেকে বিএনপি’র নাম ব্যবহার করে কোরবানি বা কাঙ্গালীভোজের নামে কোনো ধরনের অনৈতিক সুযোগ গ্রহণ থেকে বিরত থাকার জন্য সবাইকে কঠোরভাবে সতর্ক করা হয়।