বাসস
  ২৩ মে ২০২৬, ১৯:২৩

অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুনের ইন্তেকাল

অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন। ছবি : বাসস

ঢাকা, ২৩ মে, ২০২৬ (বাসস) : সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক ভাইস চেয়ারম্যান সিনিয়র অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আজ শনিবার বিকেলে রাজধানীর বেসরকারি একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন বলে জানান সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মোতাহার হোসেন সাজু।

সিনিয়র অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ছিলেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী ও শুভাকাক্সক্ষী রেখে গেছেন।