শিরোনাম

ঢাকা, ২৩ মে, ২০২৬ (বাসস) : রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ১০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার যাত্রাবাড়ী থানার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।
আজ শনিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
গ্রেফতারকৃতরা হলো মারুফ, মো. মিজানুর রহমান, মো. মিরাজ ওরফে আফজাল হোসেন মিরাজ, তানভীর, সোহেল, রাকিব মোল্লা, মো. শাহিন, লিংকন, আসিফ মাহমুদ ও মো. নাজমুল হাওলাদার।
গ্রেফতারকৃতদের মধ্যে নিয়মিত মামলায় তিনজন, পুরাতন মামলায় একজন, গ্রেফতারি পরোয়ানামূলে একজন, মোবাইল কোর্টে চারজন এবং ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় একজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।