শিরোনাম

ঢাকা, ২২ মে, ২০২৬ (বাসস) : পবিত্র হজ পালনের উদ্দেশ্যে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান আজ শুক্রবার সস্ত্রীক সৌদি আরব গেছেন।
সৌদি সরকারের আমন্ত্রণে রাজকীয় অতিথি হিসেবে তিনি সৌদি আরব সফর করছেন।
সফরকালে, তিনি পবিত্র মক্কা ও মদিনায় হজের আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন। হজ পালন শেষে আগামী ১ জুন তার দেশে ফেরার কথা রয়েছে।