শিরোনাম

ঢাকা, ২২ মে, ২০২৬ (বাসস) : রাজধানীর যাত্রাবাড়ী থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ২৯ জন গ্রেফতার হয়েছে। বৃহস্পতিবার থানার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।
আজ শুক্রবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
গ্রেফতারকৃতরা হলো মো. দেলোয়ার (৩৩), মো. আলমগীর (৩০), আরমান (২৫), মো. নাজমুল হাসান ওরফে রিফাত (৩২), মো. আমাল হোসেন ওরফে চঞ্চল (৫০), মো. সিয়াম আহমেদ সজল (৩৪), মো. জামাল হোসেন (৪৮), মো. সোহাগ (২২), মো. খায়রুল (২০), জাকারিয়া (২৮), জোসনা বেগম (৪৫), মো. সাইদুল ইসলাম (২৩), রিপন (২০), মনির হোসেন (৫৫), মো. রাসেল (২৬), মো. হৃদয় (২৫), ইমতিয়াজ (২১), জুয়েল হোসেন (৩৮), শ্রী মুকন্দ (২৮), মো. আশিকুর রহমান (৩৫), মো. ফারুক (৩০), মো. ইউনুস (৫৪), মো. ফয়সাল (২৯), মো. মেহেদী হাসান (২১), মো. ইব্রাহীম (২৮), মো. শামীম হোসেন (৩৫), মো. শামীম খান (৪৫), পাভেল ইকবাল (৩১) ও কাজী শফিফা সুলতানা (৪১)।
তাদের মধ্যে নিয়মিত মামলায় নয়জন, গ্রেফতারি পরোয়ানামূলে তিনজন এবং মোবাইল কোর্টে ১৭ জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে। অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।