শিরোনাম

মাদারীপুর, ২১ মে, ২০২৬, (বাসস): মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান খোকন তালুকদার বলেছেন, আমাদের এই কৃতী শিক্ষার্থী ও খেলোয়াড়দের অভিভাবক হচ্ছে প্রধানমন্ত্রী তারেক রহমান।
তিনি সকল ক্ষেত্রে বাংলাদেশের প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার পূরণের লক্ষ্যে কাজ করছেন।
তিনি বলেন, কোমলমতি শিশুরা যারা শিক্ষার পাশাপাশি খেলাধুলায় পারদর্শী সরকার তাদের দায়ভার বহন করবে।
আজ বৃহস্পতিবার বিকেলে ডাসার উপজেলা অডিটোরিয়াম হলরুমে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
খোকন তালুকদার আরও বলেন, প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছেন সকল পর্যায়ের ভালো খেলোয়াড়দের প্রণোদনা দেবেন এবং যে খেলোয়াড়রা দেশের বাইরে খেলতে যাবেন বা প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে যাবেন অনেক সময় তাদের অভিভাবকরা আর্থিকভাবে সচ্ছল থাকে না, তাদের আর্থিক দায়ভার রাষ্ট্র বহন করবে।
অনুষ্ঠানে ডাসার উপজেলা নির্বাহী অফিসার জাকিয়া সুলতানার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মুহাম্মদ ফজলে এলাহী, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফাতেমা বেগম ও উপজেলা প্রস্তাবিত সভাপতি আলাউদ্দিন তালুকদার।
অনুষ্ঠানে ছাত্রছাত্রী, শিক্ষক, অভিভাবকসহ রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।