শিরোনাম

খুলনা, ২১ মে, ২০২৬, (বাসস): সাংবাদিকদের উন্নয়নে বর্তমান সরকার কাজ করবে বলে আশ্বাস দিয়েছেন খুলনা-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আলী আসগর লবি।
গতকাল বুধবার রাতে খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি একথা বলেন।
তিনি আরও বলেন, খুলনা প্রেসক্লাবের উন্নয়নে তিনি সবসময় সাংবাদিকদের পাশে থাকবেন।
এছাড়া তার নির্বাচনী এলাকার জনমানুষের কল্যাণেও তিনি নিবেদিতভাবে কাজ করে যেতে চান।
মতবিনিময় সভার শুরুতে সংসদ সদস্য মোহাম্মদ আলী আসগর লবিকে খুলনা প্রেসক্লাবের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
খুলনা প্রেসক্লাবের আয়োজনে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি মোস্তফা সরোয়ার।
ক্লাবের সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলামের সঞ্চলনায় মতবিনিময় সভায় বক্তৃতা করেন খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি শেখ আবু হাসান, সাবেক আহ্বায়ক এনামুল হক, ক্লাবের কার্যনির্বাহী সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক কাজী মোতাহার রহমান, সাবেক সাধারণ সম্পাদক মো. সাহেব আলী ও হাসান আহমেদ মোল্লা, দৈনিক পূর্বাঞ্চল পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ আলী, খুলনা প্রেসক্লাবের সহ-সভাপতি সোহরাব হোসেন ও শেখ জাহিদুল ইসলাম প্রমুখ।
সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক ও ডুমুরিয়া থানা বিএনপির সাবেক সভাপতি মোল্যা মোশাররফ হোসেন মফিজ, যুবদল খুলনা জেলা শাখার সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আব্দুল্লাহেল কাফি সখা, খুলনা মহানগর যুবদলের যুগ্ম-সাধারণ সম্পাদক জিএম তারেক, ডুমুরিয়া থানা বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক মশিউর রহমান (লিটন), প্রেসক্লাবের সহ-সভাপতি কাজী শামীম আহমেদ, যুগ্ম-সম্পাদক মো. বেল্লাল হোসেন সজল প্রমুখ।