শিরোনাম

ঢাকা, ১৯ মে, ২০২৬ (বাসস): বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন প্যাসিফিক এয়ার ফোর্সেসের কমান্ডার জেনারেল কেভিন বি. শ্নাইডার-এর আমন্ত্রণে গত ১১ থেকে ১৫ মে যুক্তরাষ্ট্র সফর করেন।
সফরকালে বিমান বাহিনী প্রধান হনুলুলু, হাওয়াই-তে অনুষ্ঠিত ‘দ্য ২০২৬ প্যাসিফিক এয়ার চিফস সিম্পোজিয়াম’ এ অংশগ্রহণ করেন। সিম্পোজিয়ামে ইন্দো-প্যাসিফিক অঞ্চলের বিমান বাহিনীর নেটওয়ার্কিং ও তথ্য আদান-প্রদান নিয়ে আলোচনা করেন।
বিমান বাহিনী প্রধানের এই সফরের মাধ্যমে বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরো সুদৃঢ় হবে, যা পেশাগত খাতে পারস্পরিক সহযোগিতার পরিধি সম্প্রসারণ করবে।