শিরোনাম

ঢাকা, ১৯ মে, ২০২৬ (বাসস) : মালয়েশিয়ার প্রিন্স কোর্ট হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মালয়েশিয়া সফরকালে গতকাল সোমবার জামায়াতের সেক্রেটারি জেনারেল প্রিন্স কোর্ট হাসপাতালে মির্জা আব্বাসকে দেখতে যান।
এ সময় তিনি তার চিকিৎসার সর্বশেষ অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন এবং মহান আল্লাহর দরবারে তার দ্রুত ও পরিপূর্ণ সুস্থতা কামনা করে দোয়া করেন।
এ সময় জামায়াতের সংসদ সদস্য ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন উপস্থিত ছিলেন।