শিরোনাম

বরিশাল, ১৯ মে, ২০২৬ (বাসস): নৌপরিবহন প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান আজ বরিশাল নৌ বন্দর আকস্মিক পরিদর্শন করেছেন।
আজ সকাল ৯টার দিকে তিনি বরিশাল নৌ বন্দরে আসেন।
এ সময় তিনি নৌ বন্দরটি ঘুরে দেখেন ও দাপ্তরিক কার্যালয়গুলোতে যান।
তবে, এ সময় দপ্তরগুলোতে অনেক কর্মকর্তাই অনুপস্থিত ছিলেন।
বরিশাল নৌ বন্দর সূত্রে জানা গেছে, সকাল ৯টার দিকে নৌ প্রতিমন্ত্রী রাজিব আহসান নৌ বন্দরের ড্রেজিং বিভাগ, নৌ নিরাপত্তা ও ট্রাফিক বিভাগসহ তিনটি বিভাগ ঘুরে দেখেন।
এ সময় তিনি হাজিরা খাতাও চেক করেন।
পরে তিনি বরিশাল ডিসি ঘাট এলাকা থেকে স্পিড বোর্ড যোগে বরিশালের হিজলা উপজেলায় যান।