শিরোনাম

খুলনা, ১৮ মে ২০২৬ (বাসস): স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা এবং বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষে ৬ দিনের কর্মসূচি ঘোষণা করেছে খুলনা মহানগর বিএনপি।
সোমবার সন্ধ্যায় মহানগর বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত এক যৌথ সভায় এ কর্মসূচি গ্রহণ করা হয়। ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে ৩০ মে কালো ব্যাজ ধারণ, কালো পতাকা উত্তোলন এবং দলীয় পতাকা অর্ধনমিত রাখা। এছাড়া ৪ জুন পর্যন্ত চলা কর্মসূচির মধ্যে রয়েছে আলোচনা সভা ও দোয়া মাহফিল।
কর্মসূচির অংশ হিসেবে লিল্লাহ বোর্ডিং ও এতিমখানায় উন্নতমানের খাবার বিতরণ, মসজিদ, মন্দির, গির্জা ও প্যাগোডায় দোয়া ও বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।
পাশাপাশি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে রচনা প্রতিযোগিতা, প্রামাণ্যচিত্র প্রদর্শনী ও কুইজ প্রতিযোগিতাও অনুষ্ঠিত হবে।
এছাড়া মহানগরীর ওয়ার্ড, থানা ও ইউনিয়ন পর্যায়ে পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ ও রক্তদান কর্মসূচি পালন করা হবে। কর্মসূচিতে কোরআন তেলাওয়াত, হামদ-নাত ও আজান প্রতিযোগিতা, ফ্রি মেডিকেল ক্যাম্প এবং পুস্তক প্রদর্শনীরও আয়োজন রাখা হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা।
এ সময় উপস্থিত ছিলেন মহানগর সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন, সাংগঠনিক সম্পাদক শেখ সাদী, মাসুদ পারভেজ বাবু, চৌধুরী হাসানুর রশিদ মিরাজ, কেএম হুমায়ুন কবীর, হাফিজুর রহমান মনি, মুর্শিদ কামাল, কাজী মিজানুর রহমান, অ্যাডভোকেট মোহাম্মাদ আলী বাবু, আসাদুজ্জামান আসাদ, আব্দুল আজিজ সুমন, মজিবর রহমান, ইঞ্জিনিয়ার নুরুল ইসলাম বাচ্চু, আক্তারুজ্জামান সজিব, রবিউল ইসলাম রুবেল, অ্যাডভোকেট হালিমা আক্তার খানম, ইস্তিয়াক আহমেদ ইস্তি, মো. তাজিম বিশ্বাস, আব্দুল জলিল, হাবিবুর রহমান বিপ্লব, আলমগীর হোসেন, ইকবাল হোসেন মিজান, মঞ্জুরুল আলম, হেলাল ফরাজী, আবু শাদাত মো. সায়েম, সৈয়দ তানভীর আহমেদ, আরিফুজ্জামান আরিফ, রিয়াজুল খান মুরাদ, শাকিল আহমেদ, ইউসুফ, আরিফুল ইসলাম আরিফসহ অন্যান্য নেতৃবৃন্দ।