বাসস
  ১৮ মে ২০২৬, ১৯:০৮

আরএফইডি’র দায়িত্ব গ্রহণ করেছেন জেবেল-ইকরাম

ছবি: সংগৃহীত

ঢাকা, ১৮ মে, ২০২৬ (বাসস) : নির্বাচন কমিশনে (ইসি) কর্মরত সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির (আরএফইডি) ২০২৬-২৭ মেয়াদে দায়িত্ব গ্রহণ করেছেন সভাপতি কাজী এমাদ উদ্দীন জেবেল ও সাধারণ সম্পাদক ইকরাম-উদ দৌলার নেতৃত্বাধীন নব-নির্বাচিত কমিটি।

আজ আগারগাঁওয়ের নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটে (ইটিআই) আয়োজিত এক অনুষ্ঠানে বিদায়ী কমিটি দায়িত্ব হস্তান্তর করেন।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ পুরো কমিশন, জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, জামায়াতে ইসলামীর সহকারি সেক্রেটারি জেনারেল এ এইচ এম হামিদুর রহমান আযাদ, এনসিপি’র রাজনৈতিক পর্ষদ সদস্য আবদুল্লাহ আল আমিন (এমপি), এনসিপির মূখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, জাতীয় প্রেসক্লাবের সভাপতি হাসান হাফিজ, ঢাকা সাংবাদিক ইউনিয়ন-ডিইউজে’র সভাপতি মো. শহিদুল ইসলাম, ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার-বিজেস’র চেয়ারম্যান ফাহিম আহমেদ ও সংস্থাটির সদস্য সচিব ইলিয়াস হোসেন, আরএফইডি’র বিদায়ী সেক্রেটারিসহ নেতৃবৃন্দ ও সংগঠনটির অন্য সদস্যবৃন্দ অনুষ্ঠানে অংশ নেন।

নব-নির্বাচিত কমিটিতে যারা আছেন- গত ১ মার্চের নির্বাচনে নতুন কার্যনির্বাহী কমিটিতে দৈনিক যুগান্তরের কাজী জেবেল সভাপতি এবং বাংলানিউজটোয়েন্টিফোর ডট কমের ইকরাম-উদ দৌলা সাধারণ সম্পাদক হয়েছেন।

কমিটিতে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন কাজী ফরিদ আহমদ (বৈশাখী টিভি), যুগ্ম সাধারণ সম্পাদক এম এম লিংকন (বাংলাবাজার পত্রিকা), অর্থ সম্পাদক এস এম নাঈম (আরটিএনএন), সাংগঠনিক সম্পাদক মো. আল-আমিন (টাইমস্ অব বাংলাদেশ), দপ্তর সম্পাদক নাজনীন আক্তার লাকী (সারাবাংলা ডট নেট) এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক নির্বাচিত হয়েছেন তোফাজ্জাল হোসেন (সময় টেলিভিশন)।

নির্বাচিত সদস্যরা হলেন- মো. বেলায়েত হোসেন (এখন টিভি), মহিউদ্দিন আলমগীর জুয়েল (ডেইলি স্টার), রিয়াজ হোসেন (দেশ রূপান্তর), মাসুদ রায়হান পলাশ (কালের কণ্ঠ) ও মো. জাহিদুল ইসলাম (আমার দেশ)।