শিরোনাম

রংপুর, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস): এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তারা দুর্নীতির বিরুদ্ধে যুবদের মধ্যে আরও শক্তিশালী ঐক্য গড়ে তোলার আহ্বান জানান, যাতে তারা দুর্নীতিমুক্ত, পরিচ্ছন্ন ভবিষ্যতের জাতি গঠনের জন্য মানবিক মূল্যবোধসম্পন্ন দেশপ্রেমিক নাগরিক হয়ে উঠতে অনুপ্রাণিত হন।
পাঠ্যক্রমের পৃথক অধ্যায় অন্তর্ভুক্ত করার তরুণ শিক্ষার্থীদের দুর্নীতি প্রতিরোধে অনুপ্রাণিত করতে, তাদের দুর্নীতিবিরোধী মানসিকতা বিকাশে বিতর্ক ও অন্যান্য পাঠ্যক্রম বহির্ভূত প্রতিযোগিতা আয়োজনের ওপরও জোর দেন তারা।
বুধবার বিকেলে রংপুর সরকারি শিক্ষক প্রশিক্ষণ কলেজ (আরজিটিটিসি) মিলনায়তনে বিতর্ক, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তারা এই মতামত ব্যক্ত করেন।
জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (সিপিসি), রংপুর জেলা দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহযোগিতায় প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের জন্য তিনটি বিভাগে বছরব্যাপী এই প্রতিযোগিতার আয়োজন করে।
নগরীর দশটি স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান- রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, জিলা স্কুল, রংপুর পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজ, শিশু নিকেতন উচ্চ বিদ্যালয়, রংপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, রংপুর কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ, লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ, আরসিসিআই স্কুল অ্যান্ড কলেজ, সমাজ কল্যাণ বিদ্যা বীথি বালিকা বিদ্যালয় ও কলেজ এবং সালেমা বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্র ও ছাত্রীরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।
রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
দুদকের রংপুর বিভাগীয় কার্যালয়ের পরিচালক মোহাম্মদ নুরুল হুদা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
আরজিটিটিসির অধ্যক্ষ অধ্যাপক মো. আবু বকর সিদ্দিক সরকার, দুদকের রংপুর জেলা সম্মিলিত কার্যালয়ের উপ-পরিচালক মো. শাওন মিয়া, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের রংপুর আঞ্চলিক উপ-পরিচালক মোছা. রোকসানা বেগম, জেলা শিক্ষা কর্মকর্তা মো. এনায়েত হোসেন এবং রংপুর জেলা সিপিসির সভাপতি ড. নাসিমা আক্তার বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
বক্তারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের দুর্নীতিবিরোধী মানসিকতা গড়ে তোলার জন্য সততার গুরুত্ব সম্পর্কে সচেতন করার ও সততার সংস্কৃতি লালন করে ভালো মানবিক গুণাবলীসম্পন্ন দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে উঠতে অনুপ্রাণিত করার ওপর জোর দেন।
প্রধান অতিথি শিক্ষকদের প্রতি ত শৈশব থেকেই তাদের শিক্ষার্থীদের দুর্নীতিমুক্ত সমাজ ও প্রতিটি নাগরিকের জন্য একটি উন্নত বাংলাদেশ গড়ে তোলার জন্য অনুপ্রাণিত করার জন্য সততার মূল্যবোধ সম্পর্কে তাদের শিক্ষিত করে তোলার আহ্বান জানান।
তিনি বলেন, ‘শুধু আইন প্রণয়নের মাধ্যমেই দুর্নীতি প্রতিরোধ করা যাবে না।’
সমাজের প্রতিটি স্তর থেকে দুর্নীতি নির্মূল করার জন্য প্রতিটি নাগরিককের অংশগ্রহনের মাধ্যমে একটি কার্যকর সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য সকলকে পরামর্শ দেন।
তিনি জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটিকে পরবর্তী অনুরূপ প্রতিযোগিতা আয়োজনে সম্ভাব্য সকল সহায়তার আশ্বাস দেন।
তিনি সমগ্র জেলার আরও বেশি সংখ্যক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের এধরণের প্রতিযেগিতায় অংশগ্রহণ করার সুযোগ করে দেয়ার আহ্বান জানান।