বাসস
  ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ১২:১৮

হাতিয়ায় ধর্ষণের ভুয়া দাবিতে অপপ্রচার শনাক্ত করেছে রিউমার স্ক্যানার

ঢাকা, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস): নোয়াখালী হাতিয়ার ঘটনা উল্লেখ করে ধর্ষণের ভুয়া দাবিতে অপপ্রচার শনাক্ত করেছে রিউমার স্ক্যানার।

রিউমার স্ক্যানার জানায়, ১১ দলীয় জোটের মিছিলে ব্যবহৃত এই প্ল্যাকার্ডে থাকা ছবিটি সঠিক নয়।

রিউমার স্ক্যানার জানায়, মূলত, এর আগেও একই ছবিটি এনসিপি নেত্রীকে ধর্ষণের ভুয়া দাবিতে প্রচার করা হয়েছিল। তবে, ছবিটি ভিন্ন নারীর এবং এর সাথে হাতিয়ার ঘটনার সম্পর্ক নেই।

ইন্টারনেটে ছড়িয়ে পড়া শত শত ভুল তথ্য শনাক্ত করেছে বাংলাদেশের ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার।

ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠানগুলো বলছে, চব্বিশের গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে ভারতীয় গণমাধ্যম, ভারত থেকে পরিচালিত বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট ও দেশের কিছু ফেসবুক পেজ থেকে বাংলাদেশকে ঘিরে নানা ভুয়া তথ্য ছড়ানোর প্রবণতা বেড়েছে। 

এসব অপতথ্য বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকার, চব্বিশের আন্দোলনে অংশ নেওয়া দল ও সংগঠনকে লক্ষ্য করে ছড়ানো হচ্ছে। 

পাশাপাশি সাম্প্রতিক নানা বিষয়ে গুজব মিথ্যা তথ্য ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা শনাক্ত করা হচ্ছে।

বাংলাদেশে চলমান গুজব, ভুয়া খবর, অপতথ্য প্রতিরোধ করে জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়ায় দায়িত্ব পালন করছে রিউমার স্ক্যানার।

সম্প্রতি রিউমার স্ক্যানার এক প্রতিবেদনে জানায়, সর্বোচ্চ ১৩৩টি গুজবের শিকার হয়েছেন তারেক রহমান। 

দল হিসেবেও সর্বোচ্চ ৩৬০টি গুজবের শিকার বিএনপি।