শিরোনাম

ঢাকা, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : ভূমি রেকর্ড ও মৌজা ম্যাপ সিস্টেমে খতিয়ান (পর্চা) এবং ম্যাপ সেবার ফি পুনঃনির্ধারণ করেছে ভূমি মন্ত্রণালয়।
মঙ্গলবার ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ স্বাক্ষরিত এক পরিপত্রে এ তথ্য জানানো হয়।
পরিপত্রে জানানো হয়, ভূমি রেকর্ড ও মৌজা ম্যাপ সেবাকে আরও জনবান্ধব ও টেকসই করার লক্ষ্যেই এই সেবামূল্য নতুন করে নির্ধারণ করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, যেকোনো ধরনের খতিয়ানের সার্টিফাইড কপি বা অনলাইন কপির জন্য সরকারি ফি ১০০ টাকা ও সেবা ফি ২০ টাকাসহ মোট ১২০ টাকা দিতে হবে।
অন্যদিকে, যেকোনো মৌজা ম্যাপের প্রতি শিটের জন্য সরকারি ফি ৫২০ টাকা ও সেবা ফি ২৫ টাকাসহ মোট ৫৪৫ টাকা ফি নির্ধারণ করা হয়েছে।
পরিপত্রে আরও বলা হয়েছে, খতিয়ান ও মৌজা ম্যাপের আবেদন এবং এ সংক্রান্ত সকল ফি অনলাইনে পরিশোধ করতে হবে। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জনস্বার্থে এই আদেশ জারি করা হয়েছে।