বাসস
  ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ২৩:৫৫

আমরা নির্বাচিত হলে একটা ভালো বাংলাদেশ গড়ে তুলবো: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব ও ঠাকুরগাঁও-১ আসনে দলের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরআজ সোমবার বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার জামালপুর ইউনিয়নের ভগদগাজি এলাকায় গণসংযোগকালে কথা বলেন। ছবি: বাসস

ঠাকুরগাঁও, ৯ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস): বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব ও ঠাকুরগাঁও-১ আসনে দলের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আমরা নির্বাচিত হলে একটা ভালো বাংলাদেশ গড়ে তুলবো, যেখানে মা-বোনদের নিরাপত্তা সম্পূর্ণ নিশ্চিত হবে।’ আজ সোমবার বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার জামালপুর ইউনিয়নের ভগদগাজি এলাকায় গণসংযোগকালে তিনি একথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘আমরা নির্বাচিত হয়ে সরকার গঠন করলে আইন নিজস্ব গতিতে চলবে, ন্যায়বিচার প্রতিষ্ঠা হবে, সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত ও কলকারখানা তৈরি করা হবে, যাতে করে সবাই কাজের সুযোগ পায়।’

তিনি বলেন, বিভ্রান্ত না হয়ে একাত্তরের স্বাধীনতাকে লালন করার জন্য, চব্বিশের জুলাইয়ের চেতনাকে ধারণ করার জন্য আসুন তারেক রহমানকে প্রধানমন্ত্রী করি ও দেশের উন্নয়ন করি।