
ঢাকা, ১২ জানুয়ারি, ২০২৬ (বাসস) : ঢাকার রূপনগর এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত আটজনকে গ্রেফতার করেছে রূপনগর থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হল- লিটন (৩৫), লাবনী (৩০), মো. শাহিন (১৮), মো. কালু (৩০), মো. বশির (৩০), মো. সাদ্দাম হোসেন (২৭), মো. হাসান (২৩) ও মো. অপু (১৯)।
রূপনগর থানা সূত্রে জানা যায়, রোববার রূপনগর থানাধীন বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত আটজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।
এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে আজ (সোমবার) এ তথ্য জানানো হয়।