
ঢাকা, ১০ জানুয়ারি, ২০২৬ (বাসস) : বাংলাদেশ সংবাদপত্র কর্মচারী ফেডারেশনের ২০২৬-২০২৭ নির্বাচনে দৈনিক জনতার বীর মুক্তিযোদ্ধা মো. মতিউর রহমান তালুকদার সভাপতি এবং দৈনিক তথ্যধারার মো. খায়রুল ইসলাম মহাসচিব নির্বাচিত হয়েছেন।
নির্বাচন পরিচালনা কমিটি-২০২৬-এর চেয়ারম্যান মো. আলমগীর হোসেন খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এতে বলা হয়, কেন্দ্রীয় কার্যকরী পরিষদের নির্বাচনে ২০২৬ ও ২০২৭ সালের দুই বছরের জন্য ২৭ পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আজ শনিবার তারা নির্বাচিত হয়েছেন।