বাসস
  ০১ মার্চ ২০২৬, ১১:০৭

মার্কিন ও ইসরাইলি হামলায় গার্ডস প্রধানসহ শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা নিহত : ইরান বিচার বিভাগ

ঢাকা, ১ মার্চ, ২০২৬ (বাসস) : যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় বিপ্লবী গার্ডসের প্রধান ও শীর্ষ এক নিরাপত্তা উপদেষ্টা নিহত হয়েছেন বলে রোববার নিশ্চিত করেছে ইরানের বিচার বিভাগ। তেহরান থেকে বার্তাসংস্থা এএফপি এ খবর জানায়।

বিচার বিভাগের অনলাইন সংবাদপোর্টাল ‘মিজান’ জানায়, রেভল্যুশনারি গার্ডসের কমান্ডার জেনারেল মোহাম্মদ পাকপুর ও জাতীয় প্রতিরক্ষা কাউন্সিলের প্রধান আলী শামখানি শনিবারের হামলায় ‘শহীদ’ হয়েছেন।