বাসস
  ০১ মার্চ ২০২৬, ১২:২৩

ইসরাইল ও যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে নতুন করে একাধিক হামলা ইরানের

ঢাকা, ১ মার্চ, ২০২৬ (বাসস) : যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি এবং ইসরাইলকে লক্ষ্য করে নতুন করে একাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান। তেহরান থেকে এএফপি এ খবর জানিয়েছে।

আজ (রোববার) দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন জানায়, সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি হত্যার প্রতিশোধ নিতে এই হামলা চালানো হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, ইসরাইলের সামরিক সদর দফতর এবং তেলআবিবে অবস্থিত প্রতিরক্ষা শিল্প ভবনসহ ওই অঞ্চলের ২৭টি মার্কিন ঘাঁটিকে হামলার লক্ষ্যবস্তু করা হয়।

রাষ্ট্রীয় গণমাধ্যমের দাবি, নতুন হামলার মাধ্যমে ইরান শক্ত বার্তা দিয়েছে।