শিরোনাম

মানিকগঞ্জ, ১ মার্চ ২০২৬ (বাসস): ঘন কুয়াশায় নদীর তলদেশ ঢেকে যাওয়ায় পাটুরিয়া-দৌলতদিয়ার মধ্যে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহণ করপোরেশন (বিআইডব্লিউটিসি) পাটুরিয়া ঘাট সূত্রে এ কথা জানিয়েছে।
বিআইডব্লিউটিসি পাটুরিয়া ঘাটের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) আব্দুস সালাম জানান, আজ ভোর ৩.৩০ টা থেকে পাটুরিয়া-দৌলতদিয়ার মধ্যে ফেরি চলাচল বন্ধ রয়েছে।
পাটুরিয়া ঘাট সূত্রে জানা গেছে, যানবাহন ও যাত্রী পরিবহনের জন্য পাটুরিয়া ঘাটে ৩টি ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর, গোলাম মওলা এবং বনলোটা আটকা পড়ে আছে। অন্য প্রান্তে দৌলতদিয়া ঘাটে বীর শ্রেষ্ঠ মতিউর, ঢাকা, ভাইগার, কেরামত আলী, শাহ মখদুম এবং হাসনা হেনা নামে ছয়টি ফেরি আটকা পড়ে আছে।
ঘন কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল আবার শুরু হবে বলে ঘাট সূত্র জানিয়েছে।