বাসস
  ২০ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:২২

ঢাবি উপাচার্যের কেন্দ্রীয় শহীদ মিনার পরিদর্শন

ঢাবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বৃহস্পতিবার রাতে কেন্দ্রীয় শহীদ মিনার পরিদর্শন করেন। ছবি: বাসস

ঢাকা, ২০ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন উপলক্ষে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

আজ শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বৃহস্পতিবার রাতে কেন্দ্রীয় শহীদ মিনার পরিদর্শন করেন। এ সময় তিনি সার্বিক প্রস্তুতি ঘুরে দেখেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মো. লুৎফর রহমান। 

আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুস সালাম, আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. মো. হুমায়ুন কবীর, চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আজহারুল ইসলাম শেখ, প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদ, বিভিন্ন হলের প্রভোস্ট এবং চারুকলা অনুষদের শিক্ষক-শিক্ষার্থীরা।