বাসস
  ০২ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৩
আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৮

মুন্সীগঞ্জের সিরাজদিখানে মোট ভোটার ২৭৫৬৫৫ জন

ছবি: সংগৃহীত

মুন্সীগঞ্জ, ২ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস) : স্থানীয় সরকার নির্বাচনে জেলার সিরাজদিখান উপজেলায় মোট ভোটার ২৭৫৬৫৫ জন এবং ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১৪টি ইউনিয়নে মোট ভোট কেন্দ্র ১৪৪টি।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে চূড়ান্ত ভোটার তালিকায় মোট ভোটার ২৭৫৬৫৫ জন। এরমধ্যে পুরুষ ১৪২৩১৯ জন এবং মহিলা ১৩৩৩৩৬ জন। সিরাজদিখান উপজেলায় মোট ইউনিয়ন সংখ্যা ১৪টি। ভোট কেন্দ্র নির্ধারণ করা হয়েছে ১৪৪টি। উপজেলার কোলা ইউনিয়নে মোট ভোটার ৯২৯৮ জন। এরমধ্যে পুরুষ ৪৭১০ জন এবং মহিলা ৪৫৮৮ জন। ভোট কেন্দ্র ৯টি। জৈনসার ইউনিয়নে মোট ভোটার ১৫৯৮৮ জন। এরমধ্যে পুরুষ ৮২৬১ জন এবং মহিলা ৭৭২৭ জন। মোট ভোট কেন্দ্রের সংখ্যা ১০টি। 

মধ্যপাড়া ইউনিয়নে মোট ভোটার ১৪৯২৩ জন। এরমধ্যে পুরুষ ৭৭৫০ জন এবং মহিলা ৭১৭৩ জন। মোট ভোট কেন্দ্র রয়েছে ৯টি। মালখানগর ইউনিয়নে মোট ভোটার ১৫৩২৬ জন। এরমধ্যে পুরুষ ৭৭৩৯ জন এবং মহিলা ৭৫৮৭ জন। মোট ভোট কেন্দ্র রয়েছে ৯টি। 

বয়রাগাদি ইউনিয়নে মোট ভোটার ১২৩৩৬ জন। এরমধ্যে পুরুষ ৬৩২১ জন এবং মহিলা ৬০১৫ জন। ভোট কেন্দ্রের  সংখ্যা ৯টি। ইছাপুরা ইউনিয়নে মোট ভোটার ২৩৮২১ জন। এরমধ্যে পুরুষ ১২২৫৫ জন এবং মহিলা ১১৫৬৬ জন। ভোট কেন্দ্র ১০টি। রসুনিয়া ইউনিয়নে মোট ভোটার ২০৯৭৭ জন। এরমধ্যে পুরুষ ১০৭৪৫ জন এবং মহিলা ১০২৩২জন। ভোট কেন্দ্র ১০টি। 

বালুরচর ইউনিয়নে মোট ভোটার ৩৫৪৩২ জন। এরমধ্যে পুরুষ ১৮৭৩২ জন এবং মহিলা ১৬৭০০ জন। মোট ভোট কেন্দ্র রয়েছে ১৫টি। লতব্দি ইউনিয়নে মোট ভোটার ২০৫০৬ জন। এরমধ্যে পুরুষ ১০৭৩৫ জন এবং মহিলা ৯৭৭১ জন। ভোট কেন্দ্র ৯টি। বাসাইল ইউনিয়নে মোট ভোটার ২৪৭৯৫ জন। এরমধ্যে পুরুষ ১২৮৫০ জন এবং মহিলা ১১৯৪৫ জন। মোট ভোট কেন্দ্র রয়েছে ১২টি। 

কেয়াইন ইউনিয়নে মোট ভোটার ২৪৪০১ জন। এরমধ্যে পুরুষ ১২৪৩৬ জন এবং মহিলা ১১৯৬৫ জন। মোট ভোট কেন্দ্র ১২টি। রাজানগর ইউনিয়নে মোট ভোটার ২২১৭৭ জন। এরমধ্যে পুরুষ ১১৩৭৫ জন এবং মহিলা ১০৮০২ জন। ভোট কেন্দ্র রয়েছে ১১টি। শেখরনগর ইউনিয়নে মোট ভোটার ২০২৭৩ জন। এরমধ্যে পুরুষ ১০৪২৩ জন এবং মহিলা ৯৮৫০ জন। ভোট কেন্দ্র রয়েছে ১০টি। 

চিত্রকোট ইউনিয়নে মোট ভোটার ১৫৪০২ জন। এরমধ্যে পুরুষ ৭৯৮৭ জন এবং মহিলা ৭৪১৫ জন। ভোট কেন্দ্র রয়েছে ৯টি। 

জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ জসিম উদ্দিন বাসস’কে জানান, আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, সুন্দর ও নিরপেক্ষ করতে খসড়া ভোটার এবং কেন্দ্র তালিকা প্রকাশের পর আপত্তি বা সুপারিশ শেষে চুড়ান্ত ভোটার এবং কেন্দ্র তালিকা প্রকাশ করা হয়েছে। উপজেলা পরিষদ নির্বাচনের জন্য সিরাজদিখান উপজেলায় ১৪ ইউনিয়নে মোট ভোট কেন্দ্র নির্ধারণ করা হয়েছে ৯৬টি।