শিরোনাম

সুনামগঞ্জ, ১৫ আগস্ট, ২০২৬ (বাসস) : সুনামগঞ্জের হাওর ও নদী দূষণ প্রতিরোধে করণীয় শীর্ষক গোল টেবিল বৈঠক আজ অনুষ্ঠিত হয়েছে। জনউদ্যোগ, সুনামগঞ্জের আয়োজনে ও এসপিআরই ইনস্টিটিউট এন্ড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট (আইইডি)-এর সহযোগিতায় শনিবার বেলা ১১টায় শহীদ জগৎ জ্যোতি পাবলিক লাইব্রেরিতে এই গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে সভাপতিত্ব করেন শহীদ জগৎ জ্যোতি পাবলিক লাইব্রেরির সহ সভাপতি সুখেন্দু সেন। জনউদ্যোগের সমন্বয়ক আসাদের সঞ্চালনায় বক্তব্য রাখেন পৌরসভার সহকারি প্রকৌশলী আশরাফুল ইসলাম কয়েস, ব্যবসায়ী সমিতির সভাপতি জাহেদ হাসান, প্রভাষক ফজলুল করিম সাঈদ, সদর উপজেলার স্কাউট সম্পাদক বুরহান উদ্দিন, সাংবাদিক মুহাম্মদ আমিনুল হক, আকরাম উদ্দিন, উকিল পাড়া ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক জাকির হোসেন শাহিন, উদীচি শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, হাওর নদী রক্ষার ওবায়দুল হক মিলন, পরিবেশ রক্ষা আন্দোলনের সভাপতি আবু নাসার, মৎস্য ব্যবসায়ী সমিতির সভাপতি জিল্লুর রহমান।
এ সময় বক্তারা বলেন, হাওর ও নদীকে রক্ষা করতে হলে নাগরিকদের সচেতন হতে হবে। কোনোভাবেই ময়লা আবর্জনা যত্রতত্র ফেলা যাবে না। এ জন্য প্রশাসনকে কঠোর হওয়ার আহবান জানান বক্তারা।