শিরোনাম

সুনামগঞ্জ, ১৫ আগস্ট, ২০২৬ (বাসস) : স্বরবিতান সংগীত নিকেতনের দেড় দশক পূর্তি উপলক্ষে সুরের পঞ্চদশী গতকাল উদযাপন করা হয়েছে। এই উপলক্ষে গতকাল শুক্রবার সন্ধ্যা ৭টায় স্বরবিতান আয়োজিত ও জেলা শিল্পকলা একাডেমি’র সহযোগিতায় হাসনরাজা মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা কালচারাল অফিসার আহমেদ মঞ্জুরুল হক চৌধুরী পাভেল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় সিনিয়র শিক্ষক নিখিল দেবনাথ, সদর উপজেলার স্কাউট এর সম্পাদক বুরহান উদ্দিন, লোকদল শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠাতা সভাপতি বিধান চন্দ্র বণিক বাধন, সঙ্গীত প্রশিক্ষক সন্তোষ কুমার চন্দ, সাংবাদিক মুহাম্মদ আমিনুল হক, বুলবুল সংগীত নিকেতন সভাপতি প্রীতিভূষণ চক্রবর্তী, সংগঠন সুরঞ্জিত গুপ্ত, হাছন রাজা পরিষদের সহ সভাপতি ফরিদুল ইসলাম সোহেল।
সভায় সভাপতিত্ব করেন স্বরবিতান এর প্রতিষ্ঠাতা সভাপতি প্রদীপ কুমার চন্দ।
সঞ্চালনায় ছিলেন উচ্চাঙ্গ নৃত্য প্রশিক্ষক, সৌরভ অধিকারী অয়ন। পরে সঙ্গীত পরিবেশন করেন শিক্ষার্থীবৃন্দ। এছাড়াও কৃর্তি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।