শিরোনাম

ঢাকা দক্ষিণ, ১৩ আগস্ট, ২০২৬ (বাসস) : ঢাকার নবাবগঞ্জে ডিবি পুলিশের বিশেষ অভিযানে ৮০পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. সেলিম (৪২) ও মো. শান্ত ইসলাম (২৮) নামে দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে মাদক কারবারিদের বিরুদ্ধে নবাবগঞ্জ থানায় মাদক আইনে মামলা করা হয়েছে।
গ্রেফতারকৃত সেলিম উপজেলার বাহ্রা চরকান্দি গ্রামের মো. নাসিরের ছেলে ও শান্ত ইসলাম উপজেলার রামনাথপুর গ্রামের সারু হোসেনের ছেলে।
ডিবি সূত্র জানা গেছে, গতকাল বুধবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে নবাবগঞ্জ ও দোহার থানা এলাকায় অভিযান পরিচালনা করে ডিবি পুলিশ। অভিযানে নবাবগঞ্জ উপজেলার কোমরগঞ্জ বাজারের কাচ্চি ভাই রেস্টুরেন্টের সামনে থেকে পেশাদার মাদক কারবারি মো. সেলিমকে ৩০টি ইয়াবা ট্যাবলেটসহ ও শান্ত ইসলামকে ৫০টি ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়।
ঢাকা জেলা গোয়েন্দা শাখা (দক্ষিণ)'র অফিসার ইনচার্জ (ওসি) মো. রেজাউল করিম বাসস’কে বলেন, ২ আসামি বিরুদ্ধে নবাবগঞ্জ থানার মামলা করে আদালতে পাঠানো হয়েছে।