শিরোনাম

মাদারীপুর, ১৩ আগস্ট, ২০২৬ (বাসস) : জেলার আড়িয়াল খাঁ নদে ডুবে মোবাশ্বের নামে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে পাঁচখোলা বাহেরচর কাতলা এলাকার আড়িয়াল খাঁ নদ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
মৃত মোবাশ্বের একই এলাকার বাসিন্দা রাশেদুল ইসলাম মিথুনের ছেলে।
স্থানীয়রা জানান, মোবাশ্বেরদের বাড়ি আড়িয়াল খাঁ নদীর তীরবর্তী এলাকায়। বৃহস্পতিবার সকালে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে পরিবারের সদস্যদের অজান্তে খেলতে গিয়ে শিশুটি নদীতে পড়ে যায় বলে ধারণা করা হচ্ছে। পরে তাকে বাড়িতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন।
প্রায় ২ ঘণ্টা পর বাড়ি থেকে কিছু দূরে পাঁচখোলা বাহেরচর কাতলা এলাকার ৬ নম্বর ওয়ার্ডসংলগ্ন আড়িয়াল খাঁ নদে শিশুটির মরদেহ ভেসে ওঠে। পরে স্থানীয়রা মরদেহটি দেখতে পেয়ে পরিবারের সদস্যদের খবর দেন।
মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বিষয়টি বাসস’কে নিশ্চিত করেছেন।
দুই বছরের শিশুর এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পরিবেশ।