শিরোনাম

রাজশাহী, ১৩ আগস্ট, ২০২৬ (বাসস) : রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানা ও ডিবি পুলিশের অভিযানে ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে রাজশাহী মহানগর পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এরমধ্যে ওয়ারেন্টভুক্ত ৭ জন, মাদক মামলায় ৬ জন এবং অন্যান্য মামলায় ৭ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ।
এ তথ্য বাসস’কে নিশ্চিত করে আরএমপি’র মুখপাত্র উপ পুলিশ কমিশনার গাজিউর রহমান বলেন, গ্রেপ্তার ২০ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।