শিরোনাম

খুলনা, ১৩ আগস্ট, ২০২৬ (বাসস) : বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার রাত সাড়ে ৮টায় খুলনা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত সভায় বিভাগীয় কমিশনার মো. আবদুল্লাহ হারুন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি বলেন, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন মানবদরদি, সমাজ সংস্কারক ও সমাজ উন্নয়নের অগ্রদূত। তিনি মানবতা ও মানুষের কল্যাণে অসাম্প্রদায়িক চেতনা প্রতিষ্ঠা করে গেছেন।
তিনি বলেন, রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সাহিত্যকে বিশ্বদরবারে পরিচিত ও সমৃদ্ধ করেছেন। তাঁর অমর ছোটগল্প ‘কাবুলিওয়ালা’ আমাদের মধ্যে পিতৃত্ববোধ ও মানবিকতার অনুভূতি জাগ্রত করে। তিনি রবীন্দ্রচেতনায় উদ্বুদ্ধ হয়ে প্রধানমন্ত্রী ঘোষিত মানবিক বাংলাদেশ গঠনে সকলের সহযোগিতা কামনা করেন।
খুলনা জেলা প্রশাসক হুরে জান্নাতের সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন প্রফেসর মো. আব্দুল মান্নান। স্বাগত বক্তব্য রাখেন, জেলা কলচারাল অফিসার মো. রফিকুল ইসলাম।