বাসস
  ২৮ জুলাই ২০২৬, ১২:৫৮

বাগেরহাটে রেড ক্রিসেন্টের আধুনিক কনফারেন্স রুম উদ্বোধন

সোমবার দুপুরে প্রধান অতিথি হিসেবে রুমটির উদ্বোধন করেন বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন। ছবি: বাসস

বাগেরহাট, ২৮ জুলাই, ২০২৬ (বাসস) : বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির বাগেরহাট ইউনিটের আধুনিকায়ন কনফারেন্স কাম এক্সিকিউটিভ রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

গতকাল সোমবার দুপুরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে রুমটির উদ্বোধন করেন বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন।

জানা গেছে, রুমটির আধুনিক ও নান্দনিক নবরূপায়ন কার্যক্রমের প্রধান পৃষ্ঠপোষক ছিলেন জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বাগেরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারি মো. মাহবুবুর রহমান টুটুল। নবরূপায়ন কার্যক্রম বাস্তবায়ন করেন ইউনিটের কার্যনির্বাহী পরিষদ।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাগেরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের কার্যনির্বাহী সদস্য মো. আল-আমীন সরদার ও নার্গিস আক্তার ইভা, ইউনিট লেভেল অফিসার মো. হান্নান, ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেড ক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট সোসাইটিজ-এর এশিয়া প্যাসিফিক রিজিওনাল কো-অর্ডিনেটর ডিকশা খাডকা, সিনিয়র টেকনিক্যাল অফিসার মামুনুর রশিদ, সিডিআরআরএনসিএ প্রোগ্রামের ইনচার্জ ডি. এম. নাজমুল আলম, সিনিয়র পিএমইআর  অফিসার শাহাদাত হোসেন, ফাইন্যান্স অফিসার মোনালিসা রূপা, সিনিয়র প্রোগ্রাম অফিসার তানভীর মাহমুদ আকাশ, অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম অফিসার ইমদাদ ইলাহী চৌধুরী, এমএসিপি রেসপন্সিভ গ্রান্ট বাংলাদেশ প্রকল্পের প্রজেক্ট অ্যাসোসিয়েট মো. শরিফুল ইসলাম জুয়েল,বাগেরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সাবেক যুব প্রধান মোহাম্মদ নাইমুর রহমান,বর্তমান যুব প্রধান রাকিবুল ইসলামসহ যুব রেড ক্রিসেন্টের সদস্যরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, আধুনিক সুযোগ-সুবিধা সম্পন্ন কনফারেন্স কাম এক্সিকিউটিভ রুমটি ইউনিটের প্রশাসনিক কার্যক্রম, প্রশিক্ষণ, সভা, পরিকল্পনা প্রণয়ন এবং দুর্যোগ ব্যবস্থাপনা সংক্রান্ত কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করতে সহায়ক হবে। একই সঙ্গে এটি ইউনিটের প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি এবং সেবার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

উদ্বোধন শেষে অতিথিরা নবরূপায়িত কনফারেন্স কাম এক্সিকিউটিভ রুম পরিদর্শন করেন এবং এর আধুনিক ও নান্দনিক পরিবেশের প্রশংসা করেন।