বাসস
  ২১ জুলাই ২০২৬, ২১:৫৫

ফেনী সীমান্তে ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি  

ছবি: বাসস

কুমিল্লা (দক্ষিণ), ২১ জুলাই, ২০২৬ (বাসস): বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর কুমিল্লা ব্যাটালিয়নের (১০ বিজিবি) আওতাধীন ফেনী সীমান্ত এলাকায় অভিযানকালে বিপুল পরিমান ভারতীয় শাড়ি ও দ’ুটি যানবাহন জব্দ করা হয়েছে। 

জব্দকৃত মালামালের বাজারমূল্য আনুমানিক ২ কোটি ৩৮ লাখ ৭০ হাজার টাকা বলে বিজিবি সূত্রে জানা গেছে। 
 
আজ মঙ্গলবার বিকেলে বিজিবি’র কুমিল্লা ব্যাটালিয়নের (১০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ এ তথ্য নিশ্চিত করেন।

বিজিবি সূত্রে জানা যায়, বিজিবি কুমিল্লা সেক্টরের অধীনে ফেনী সীমান্ত এলাকায় চোরাচালান ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার ভোর সাড়ে ৪টা এবং সকাল ৭টা ৪০ মিনিটে ফেনী সদর উপজেলার গীতাবাড়ি বিওপি এবং ফুলগাজী উপজেলার কমুয়া বিওপির বিশেষ টহলদল পৃথক অভিযান পরিচালনা করে। অভিযানকালে সীমান্তের ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কামাল্লা এবং ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পৈথরা এলাকায় মালিকবিহীন অবস্থায় দু’টি যানবাহন এবং বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি জব্দ করা হয়। জব্দকৃত শাড়ি ও যানবাহনের বাজারমূল্য আনুমানিক দুইকোটি ৩৮ লাখ ৭০ হাজার টাকা।

বিজিবি’র কুমিল্লা ব্যাটালিয়নের (১০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ জানান, সীমান্ত দিয়ে অবৈধভাবে পণ্য পাচার রোধে বিজিবি’র অভিযান অব্যাহত থাকবে। জব্দকৃত মালামাল প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।