বাসস
  ১৯ আগস্ট ২০২৬, ১৮:২০

সুনামগঞ্জে গণশুনানি অনুষ্ঠিত

ছবি : বাসস

সুনামগঞ্জ, ১৯ আগস্ট, ২০২৬ (বাসস) : জেলায় পারিবারিক, সামাজিক ও প্রশাসনিকসহ বিভিন্ন সমস্যা সমাধানে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। 

আজ বুধবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ গণশুনানির আয়োজন করে জেলা প্রশাসন। 

জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত গণশুনানিতে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুনজিত কুমার চন্দ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মতিউর রহমান খান।

গণশুনানিতে জেলার বিভিন্ন এলাকা থেকে আগত সেবাপ্রার্থীরা তাদের ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও প্রশাসনিক বিভিন্ন সমস্যা এবং সহায়তার আবেদন উপস্থাপন করেন।

এ সময় জেলা প্রশাসক আবেদনকারীদের বক্তব্য শুনেন এবং বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ ও দিকনির্দেশনা প্রদান করেন। পাশাপাশি বেশ কয়েকটি বিষয়ে তাৎক্ষণিক সমাধানের উদ্যোগ গ্রহণ করেন।