বাসস
  ২১ জুলাই ২০২৬, ১৯:০২

ময়মনসিংহে সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের মধ্যে চেক বিতরণ

ছবি: বাসস

ময়মনসিংহ, ২১ জুলাই, ২০২৬ (বাসস) : জেলায় আজ বিভিন্ন সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন এবং এতিমখানার মধ্যে মোট ২৬ লাখ টাকার অনুদানের চেক বিতরণ করা হয়েছে। 

আজ মঙ্গলবার দুপুরে সদর উপজেলা পরিষদের সেমিনার কক্ষে উপজেলা প্রশাসন এবং সমাজসেবা অধিদপ্তরের উপজেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে এ চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ অনুষ্ঠানে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও ময়মনসিংহ-৪ (সদর) আসনের সংসদ সদস্য মো. আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ প্রধান অতিথি হিসেবে প্রতিষ্ঠান সংশ্লিষ্টদের হাতে অনুদানের চেক তুলে দেন।

এ সময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুল হক, জেলায় সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক রাজু আহমেদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আসাদুজ্জামান প্রমূখ উপস্থিত ছিলেন।

এ অনুষ্ঠানে সদর উপজেলার ক্যাপিটেশন গ্রান্টপ্রাপ্ত ২টি এতিমখানা এবং ১২টি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানকে অনুদান হিসেবে মোট ৯ লাখ ৯২ হাজার টাকার চেক প্রদান করা হয়েছে। পাশাপাশি উপজেলা প্রশাসনের পৃথক আয়োজনে স্বীকৃত ব্যক্তি ও ২১টি সাংস্কৃতিক সংগঠনের মধ্যে মোট ১৬ লাখ ৩১ হাজার টাকার অনুদানের চেক বিতরণ করা হয়।