বাসস
  ২১ জুলাই ২০২৬, ১২:৩৭

মুন্সীগঞ্জে সংসদ সদস্যের নদী ভাঙন এলাকা পরিদর্শন

সংসদ সদস্য মো. কামরুজ্জামান গতকাল সোমবার শিলই ইউনিয়নের পূর্বরাখি এলাকায় ভাঙনরোধে জিও ব্যাগ ফেলানোর কাজের উদ্বোধন করেন|ছবি: বাসস

মুন্সীগঞ্জ, ২১ জুলাই, (বাসস) : মুন্সীগঞ্জে পদ্মা নদীর তীরবতী শিলই ও বাংলাবাজার ইউনয়নের ভাঙন এলাকা পরিদর্শন এবং ভাঙন রোধে কাজের উদ্বোধন করেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান|

মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান গতকাল সোমবার পদ্মা নদীর তীরবর্তী সদর উপজেলার শিলই ইউনিয়নের পূর্বরাখি এবং বাংলাবাজার ইউনিয়নের  শিল্ই হাল দাকান্দি এলাকা পরিদর্শন করেছেন| 

এ সময় শিলই ইউনিয়নের পূর্বরাখি এলাকায় ভাঙনরোধে জিও ব্যাগ ফেলানোর কাজের উদ্বোধন করেন| পরে বাংলাবাজার ইউনিয়নের শিলই হাল্দারকান্দিতে ভাঙনরোধে জিও ব্যাগ ফেলানোর কাজ পরিদর্শন করেন|

এ সময় আরো উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ˆসয়দা নুরমহল আশরাফী, জেলা পরিষদের প্রশাসক এ কে এম এরাদত, মুন্সীগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. আখলাক উল জামিল, সদর উপজেলা নির্বাহী  অফিসার মোহাম্মদ গোলাম মোস্তফা| 

পানি উন্নয়ন বোর্ডের সহকারী প্রকৌশলী মুহাম্মদ সালাহউদ্দিন জানান, শিলই ইউনিয়নের পূর্বরাখি এলাকায় ভাঙনরোধে ১২ হাজার জিও ব্যাগ ফেলানোর কাজ শুরু হয়েছে| শিল ইহালদারকান্দি এলাকায় ভাঙনরোধে ১৮ হাজার জিও ব্যাগ ফেলানো হয়েছে|
 
ভাঙন এলাকা পরিদর্শনকালে সংসদ সদস্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ভাঙন রোধে স্থায়ী কার্যকরী পদক্ষেপ নেয়ার এবং সার্বক্ষণিক পর্যবেক্ষণ করার জন্য পরামর্শ দেন| 

ভাঙন এলাকায় ক্ষতিগ্রস্তদের সাথে মতবিনিময়কালে সংসদ সদস্য বলেন, নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের পাশে সরকার রয়েছে| পরিস্তিতি মোকাবেলায় প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে|