শিরোনাম

দিনাজপুর, ৮ জুলাই, ২০২৬ (বাসস) : জেলায় পুলিশের পৃথক অভিযানে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৪ জনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ বুধবার দিনাজপুর পুলিশ কন্ট্রোল রুম সূত্রে এ তথ্য বাসস’কে নিশ্চিত করা হয়।
সূত্র জানায়, আজ সকাল ১০ টায় জেলার বীরগঞ্জ থানা পুলিশের অভিযানে মাদক দ্রব্য বিক্রি ও সেবনের অভিযোগ বীরগঞ্জ পৌর এলাকা থেকে ৩ জন মাদকসেবী ও কারবারিকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ৩ জনকে বুধবার দুপুর সাড়ে ১২ টায় নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার দীপংকর বর্মনের ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়। এ সময় তিনি ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে গ্রেফতারকৃত ৩ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করেন।
দণ্ডিতদের মধ্য বীরগঞ্জের সুজালপুর গ্রামের রতিন বর্মনের ছেলে আকাশ বর্মন (৩২)কে ৩ মাসের কারাদণ্ড, একই গ্রামের সুনীল চন্দ্র বর্মনের ছেলে বিকাশ চন্দ্র বর্মন (৩০) কে ৬ মাসের কারাদণ্ড ও আমজাদ আলীর ছেলে মো. আলিম উদ্দিন (৩১) কে এক বছরের কারাদণ্ডে দণ্ডিত করার আদেশ প্রদান করেন। এছাড়া প্রত্যেককে একশত টাকা করে জরিমানা করা হয়।
অপরদিকে, আজ সকাল সাড়ে ১০ টায় জেলার চিরিরবন্দর উপজেলায় গাঁজা সেবনের অভিযোগে ফজলে রাব্বী (২৮) নামে এক ব্যক্তিকে ৬ মাসের কারাদণ্ড ও একশত টাকা অর্থ দণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।
সূত্র জানায়, চিরিরবন্দর উপজেলার নশরতপুর গ্রামের ইয়ামিন আলীর ছেলে ফজলে রাব্বী (২৮) কে গাঁজা সেবনের অভিযোগে চিরিরবন্দর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহানা আফরোজ এ কারাদণ্ড প্রদান করেন।
বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম এবং চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি পরিদর্শক মো. মাহামুদুন নবী বাসস’কে বলেন, দণ্ডিত ৪ জনকে আজ দুপুরে দিনাজপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।