শিরোনাম

বাগেরহাট, ৭ জুলাই, ২০২৬ (বাসস) : জেলার কচুয়াতে নানা আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত হয়েছে| দিবসটি উপলক্ষে গতকাল সোমবার উপজেলা প্রশাসন ও বিআরডিবি’র যৌথ উদ্যোগে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, মেয়েদের জন্য প্রণোদনা, চারাগাছ বিতরণ, র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়|
গতকাল সোমবার সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের হয়ে উপজেলার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে| র্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে একটি আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়|
উপজেলা একাডেমিক সুপারভাইজার মেহেদী মান্নার সভাপতিত্বে এবং কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলী হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মঞ্জুরুল হক রাহাদ|
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য শেখ মঞ্জুরুল হক রাহাদ বলেন, ‘বর্তমান সরকার গ্রামীণ অর্থনীতির উন্নয়ন এবং টেকসই গ্রাম ˆতরিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে| আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং দারিদ্র্য দূরীকরণে গ্রামীণ উন্নয়নের কোনো বিকল্প নেই|’ তিনি সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডে সবাইকে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান|
অনুষ্ঠানে ¯স্বfগত বক্তব্য রাখেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. হাসান ইমাম|
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রবীন্দ্রনাথ মণ্ডল, কৃষি কর্মকর্তা আকাশ ˆবরাগী, উপজেলা প্রকৌশলী বিদ্যুৎ কুমার দাস, সমাজসেবা কর্মকর্তা মো. হাসিবুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, সমবায় কর্মকর্তা, উপজেলা পরিষদের বিভিন্ন বিভাগের কর্মকর্তাবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, বিআরডিবি’র কর্মকর্তা ও কর্মচারী এবং সুবিধাভোগী সদস্যরা উপস্থিত ছিলেন|
এদিকে, জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে চিতলমারীতে আলোচনা সভা ও বিভিন্ন সামাজিক কার্যক্রম অনুষ্ঠিত হয়|
উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)-এর উদ্যোগে সোমবার উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শহিদুল ইসলাম| প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা আক্তার|
বক্তারা বলেন, টেকসই পল্লী উন্নয়ন নিশ্চিত করতে শিক্ষা, ¯ স্বাস্থ্য, কৃষি, উদ্যোক্তা সৃষ্টি এবং পরিবেশ সুরক্ষাকে সমান গুরুত্ব দেওয়া উচিত|
পরে, তিনজন মেধাবী শিক্ষার্থী ও একজন উদ্যোক্তার হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেওয়া হয়| এছাড়া, শিশুদের পুরস্কার প্রদান এবং চারাগাছ বিতরণের মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়|
জেলার অন্যান্য উপজেলায় বিভিন্ন কর্মসূচির মাধ্যমে যথাযথ মর্যাদার সাথে দিবসটি আনুষ্ঠানিকভাবে উদযাপন করা হয়|