শিরোনাম

বাগেরহাট,৭ জুলাই, ২০২৬ (বাসস) : জেলার রামপালে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজাসহ ১ জনকে আটক করেছে র্যাব-৬।
সোমবার সন্ধ্যায় রামপালের ফয়লা সিএন্ডবি মোড়ে একটি মাহেন্দ্র গাড়িতে অভিযান চালিয়ে বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার মিলন তালুকদারের ছেলে ইব্রাহিম তালুকদার (২৩) কে বিপুল পরিমাণ গাঁজাসহ আটক করা হয়।
র্যাব-৬ এর অপারেশন কর্মকর্তা বাসস’কে জানান, ফেনী থেকে বাগেরহাটের রামপালের উদ্দেশ্যে বিপুল পরিমাণ গাঁজার একটি চালান আসছে বলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় তারা। সোমবার সন্ধ্যায় ফয়লা সিএন্ডবি মোড়ে একটি মাহেন্দ্রা গাড়িতে অভিযান চালিয়ে ১৪ কেজি গাঁজাসহ ইব্রাহিম তালুকদারকে আটক করা হয়।
রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ রাজিব আল রশিদ বাসস’কে জানান, ১৪ কেজি গাঁজাসহ আটক ইব্রাহিমকে থানার জিম্মায় দিয়েছে র্যাব। মামলা দায়ের করা হয়েছে এবং আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।