শিরোনাম

পটুয়াখালী, ৭ জুলাই, ২০২৬ (বাসস) : জেলার রাঙ্গাবালী উপজেলায় ১ কেজি গাঁজাসহ ১ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে রাঙ্গাবালী থানার একটি অভিযানিক দল উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের দক্ষিণ চরমোন্তাজ এলাকায় অভিযান চালায়।
এ সময় ১ কেজি গাঁজাসহ মো. লাল মিয়া (৫০) নামে ১ ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মো. লাল মিয়া পটুয়াখালীর গলাচিপা উপজেলার চিকনিকান্দি গ্রামের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দীন বাসস’কে বলেন, উদ্ধার হওয়া গাঁজা জব্দ করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রাঙ্গাবালী থানায় মামলা দায়ের করা হয়েছে।