বাসস
  ০৬ জুলাই ২০২৬, ২১:৪০

মুন্সীগঞ্জে কৃষি জমির মাটি কাটার দায়ে এক লাখ টাকা জরিমানা

ছবি : বাসস

মুন্সীগঞ্জ, ৬ জুলাই, ২০২৬, (বাসস) : জেলার সিরাজদিখানে অনুমোদনহীনভাবে কৃষি জমির মাটি কেটে শ্রেণি পরিবর্তনের দায়ে জমির মালিককে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

আজ সোমবার সিরাজদিখান উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিনথিয়া হোসেন লতাব্দী অভিযান পরিচালনা করে এ জরিমানা করেন।

অভিযানকালে ভ্রাম্যমাণ আদালত কৃষি জমির মাটি কাটার দায়ে মৃত আক্কাস আলীর ছেলে হায়দার মোল্লাকে এক লাখ টাকা জরিমানা করেন। এ সময় মাটি কাটার কাজে ব্যবহৃত পাইপ বিনষ্ট করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) সিনথিয়া হোসেন জানান, অন্যের সাথে যোগসাজসে পুকুর কাটার নামে কৃষি জমির মাটি কাটার দায়ে হায়দার মোল্লাকে বালু ও মাটি ব্যবস্থাপনা আইনে জরিমানা করা হয়।

কৃষি জমির মাটি কাটার বিরুদ্ধে উপজেলা প্রশাসন নিয়মিত অভিযান পরিচালনা করবে।