বাসস
  ০৬ জুলাই ২০২৬, ১১:৪১

পল্লী উন্নয়ন দিবসে হবিগঞ্জে র‌্যালি ও আলোচনা সভা

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য ও হুইপ আলহাজ্ব জিকে গউছ। ছবি: বাসস

হবিগঞ্জ, ৬ জুলাই, ২০২৬ (বাসস) : ‘উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’- এই স্লোগানকে সামনে রেখে হবিগঞ্জে আজ র‌্যালি ও আলোচনা সবার মাধ্যমে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন করা হয়েছে।

দিবসটি উপলক্ষে সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় নিমতলা থেকে একটি র‌্যালি অনুষ্ঠিত হয়।

পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও হুইপ আলহাজ্ব জিকে গউছ।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. মঈনুল হক, অতিরিক্ত পুলিশ সুপার শহিদুল ইসলাম মুন্সী, হবিগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার গোলাম মোস্তফা রফিক, হবিগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এনামুল হক, হবিগঞ্জ বিআরডিবি উপ পরিচালক মোহাম্মদ হুমায়ুন কবির, হবিগঞ্জ পৌর সভার প্রধান নির্বাহী কর্মকর্তা জাবেদ ইকবাল চৌধুরীসহ আরো অনেকে।

সভায় স্বনির্ভর বাংলাদেশ গড়তে সকলকে একসাথে কাজ করার আহ্বান জানান বক্তারা।