শিরোনাম

ফেনী, ৩ জুলাই ২০২৬ (বাসস): জেলায় আজ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের ফেনী জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার সকাল ১০ টায় শহরের ট্রাংক রোডস্থ জয়কালী মন্দিরে আয়োজিত এ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ফেনী-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক জয়নাল আবেদীন ভিপি।
পূজা উদযাপন পরিষদ ফেনী জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি হীরালাল চক্রবর্তীর সভাপতিত্বে এ সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন ফেনী-১ আসনের সংসদ সদস্য রফিকুল আলম মজনু।
সম্মেলনের উদ্বোধন করেন পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় সভাপতি বাসুদেব ধর এবং প্রধান বক্তা ছিলেন সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা।
অনিল নাথের সঞ্চালনায় এ অনুষ্ঠানে অতিথি ছিলেন জেলা বিএনপি’র সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, সিনিয়র আইনজীবী সুব্রত চৌধুরী, অধ্যাপক ড. চন্দ্রনাথ পোদ্দার, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি শুকদেব নাথ তপন প্রমুখ।
সম্মেলনে এডভোকেট সমীর করকে সভাপতি ও শান্তি চৌধুরীকে সাধারণ সম্পাদক এবং সুরঞ্জিত নাগকে সাংগঠনিক সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়েছে।