বাসস
  ২০ আগস্ট ২০২৬, ১১:২১
আপডেট : ২০ আগস্ট ২০২৬, ১১:৩৪

মুন্সীগঞ্জ হাসপাতালে জেলা প্রশাসনের অ্যান্টিজেন কিট প্রদান

গতকাল বিকেলে জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী অ্যান্টিজেন কিট হস্তান্তর করেন।  ছবি: বাসস

মুন্সীগঞ্জ, ২০ আগস্ট, ২০২৬ (বাসস) : মুন্সীগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ হতে  গতকাল বুধবার বিকেলে২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ডেঙ্গু পরীক্ষার জন্য ২৫০০টি এনএস-১ অ্যান্টিজেন কিট প্রদান করা হয়েছে।

জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী জেনারেল হাসপাতালে ডেঙ্গু পরীক্ষার জন্য ২৫০০টি এনএস-১অ্যান্টিজেন কিট হস্তান্তর করেন। 

এ সময় আরো উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার গোলাম মোস্তফা। 

হাসপাতালের আর এস ডা. ইয়াসমিন আক্তার এসব কিট গ্রহণ করেন। ডেঙ্গু ভাইরাস সংক্রমণ দ্রুত শনাক্তকরণে এনএস-১ অ্যান্টিজেন টেষ্ট নির্ভরযোগ্য ও কার্যকর পরীক্ষা পদ্ধতি। 

মুন্সীগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসারের অর্থায়নে ক্রয়কৃত ২৫০০টি এনএস-১ অ্যান্টিজেন কিট জেনারেল হাসপাতালে প্রদান করা হয়।

এ কিটের মাধ্যমে ডেঙ্গু রোগের দ্রুত শনাক্তকরণ ও প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করার ক্ষেত্রে হাসপাতালের সক্ষমতা বৃদ্ধি পাবে। সম্প্রতি মুন্সীগঞ্জে ডেঙ্গু রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।