বাসস
  ০৩ জুলাই ২০২৬, ২২:০৩

নোয়াখালীতে দুস্থ ও অসহায় নারীদের মধ্যে সহায়তা বিতরণ 

ছবি: বাসস

নোয়াখালী, ৩ জুলাই ২০২৬ (বাসস): জেলার কবিরহাট উপজেলায় আজ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের বিশেষ বরাদ্দের আওতায় দুইটি উপজেলার ২২০ জন দুস্থ ও অসহায় নারীর মধ্যে আর্থিক সহায়তা বিতরণ করা  হয়েছে। 

আজ শুক্রবার দুপুরে কবিরহাট সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের হলরুমে আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. ফখরুল ইসলামের তত্ত্বাবধানে এ আর্থিক সহায়তা বিতরণ করা হয়।

এ সময় কবিরহাট উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুর রহিম, কবিরহাট পৌর বিএনপির আহ্বায়ক মোস্তাফিজ মঞ্জু, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব সৌরভ হোসেন কামাল প্রমুখ সহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং উপকারভোগীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের বিশেষ বরাদ্দ থেকে জেলার কবিরহাট উপজেলার সাতটি ইউনিয়নের ১৪০ জন, কবিরহাট পৌরসভার ৪০ জন এবং নোয়াখালী সদর উপজেলার অশ্বদিয়া ও নেওয়াজপুর ইউনিয়নের ৪০ জনসহ মোট ২২০ জন দুস্থ ও অসহায় নারীর হাতে অনুদানের অর্থ তুলে দেওয়া হয়।