শিরোনাম

মুন্সীগঞ্জ, ২৭ জুন, ২০২৬ (বাসস) : মুন্সীগঞ্জের লৌহজংয়ে পদ্মা নদীতে উপজেলা মৎস্য অফিস এবং কোষ্ট গার্ডের ২ টি পৃথক অভিযানে ১২৬ পিস অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে ধ্বংস করা হয়েছে।
গতকাল শুক্রবার দিনব্যাপী লৌহজং উপজেলার সিনিয়র মৎস্য অফিসার মো. রেজাউল ইসলামের নেতৃত্বে পদ্মা নদীর কনকসার, মাওয়া, হলদিয়া,পদ্মা নদীর পূর্ব ও পশ্চিম পাশ এবং মেদেনীমন্ডল এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানকালে পরিত্যক্ত অকস্থায় ৪১ পিস চায়না দুয়ারী জাল জব্দ করা হয়। বাংলাদেশ কোষ্ট গার্ড পদ্মার বিভিন্ন পয়েন্টে অভিযান পরিচালনা করে ৮৫ পিস অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে। লৌহজং উপজেলার সিনিয়র মৎস্য অফিসার মো. রেজাউল ইসলাম জানান জব্দ জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়। পদ্মায় দেশীয় প্রজাতির ছোট মাছ রক্ষায় নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।