শিরোনাম

চুয়াডাঙ্গা, ২৫ জুন, ২০২৬ (বাসস) : বাংলাদেশ থেকে অপুষ্টিজনিত অন্ধত্ব নির্মূল, অপুষ্টিজনিত শিশু মৃত্যু প্রতিরোধ এবং শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির ল ক্ষ্যে চুয়াডাঙ্গায় জাতীয় ভিটামিন-‘এ’ প্লাস ক্যাম্পেইনের প্রস্তুতিমূলক সংবাদ সম্মেলন ও ওরিয়েন্টেশন সভা আজ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১২টায় চুয়াডাঙ্গা জেলা সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে এই ওরিয়েন্টেশন সভার আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ২৮ জুন জেলাব্যাপী জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন পালিত হবে।
জেলায় এবার ১ লক্ষ ৪৫ হাজার ৮৪৫ জনকে ভিটামিন ‘এ’ প্লাস খাওয়ানো হবে। এরমধ্যে ৬-১১ মাস বয়সী ১৭ হাজার ৫৪১ জন শিশুকে ১টি লাল রংয়ের ভিটামিন ‘এ’ ক্যাপসুল ও ১-৫ বছর বয়সী ১ লাখ ২৮ হাজার ৩০৪ জন শিশুকে নীল রংয়ের ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। ৮টি স্থায়ী কেন্দ্র ও ৮৯৬টি টিকাদান কেন্দ্র থেকে এসব টিকা খাওয়ানো হবে।
টিকাদান উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গার সিভিল সার্জন ডা. হাদি জিয়া উদ্দিন আহমেদ।
এ সময় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের বিভিন্ন দিক নিয়ে একটি প্রামাণ্যচিত্র উপস্থাপন করেন সিভিল সার্জন কার্যালয়ের এমওসিএস ডা. সাজিদ হাসান। সভায় চুয়াডাঙ্গার সিভিল সার্জন উপস্থিত সাংবাদিকদের ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইনের গুরুত্ব তুলে ধরেন এবং জেলার কোনো শিশু যেন এই ক্যাম্পেইন থেকে বাদ না পড়ে, সে লক্ষে ব্যাপক প্রচার-প্রচারণা করা হবে বলে জানান।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি নাজমুল হক স্বপন, সাধারণ সম্পাদক শাহ আলম সনিসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।