বাসস
  ২৩ জুন ২০২৬, ১৮:২০

বরগুনায় ক্ষুদ্র জাতিসত্তা, নৃ-গোষ্ঠীর ব্যক্তিদের মধ্যে অনুদান বিতরণ 

ছবি : বাসস

বরগুনা, ২৩ জুন ২০২৬ (বাসস): জেলায় আজ ক্ষুদ্র জাতিসত্তা, নৃ-গোষ্ঠী ও সম্প্রদায়ের ব্যক্তি এবং শিক্ষার্থীদের মধ্যে এককালীন অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

আজ মঙ্গলবার বেলা ১২ টায় বরগুনার জেলা প্রশাসক কার্যালয়ের পায়রা সম্মেলন কক্ষে আয়োজিত এ চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরগুনার জেলা প্রশাসক তাছলিমা আক্তার।

বরগুনা জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের জেলা কার্যালয় আয়োজিত এ অনুষ্ঠানে ২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ থেকে প্রাপ্ত অর্থ থেকে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ১৪টি পরিবারের মধ্যে মোট ২৮ হাজার টাকার অনুদানের চেক বিতরণ করা হয়। 

জেলা সমাজসেবা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. ইউসুফ আলীর সভাপতিত্বে এ অনুষ্ঠানে বরগুনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), অনিমেষ বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার মো. রুহুল আমিন, বরগুনা সরকারি কলেজের শিক্ষক আহসান হাবিব প্রমুখ উপস্থিত ছিলেন।