বাসস
  ২০ আগস্ট ২০২৬, ২১:০২

গাইবান্ধা ডিসি অফিসের নিয়োগ পরীক্ষা স্থগিত

ছবি: বাসস

গাইবান্ধা , ২০ আগস্ট, ২০২৬ (বাসস): জেলা প্রশাসনের রাজস্ব শাখার অধীন ৬৬টি শূন্য পদের নিয়োগের লিখিত পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে।

আজ বৃহস্পতিবার জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আগামীকাল শুক্রবার (২১ আগস্ট) এই পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জেলা রাজস্ব প্রশাসনের অফিস সহায়ক পদে ৬৪ জন এবং নিরাপত্তা প্রহরী পদে ২ জনসহ মোট ৬৬টি পদে জনবল নিয়োগের জন্য ২১ আগস্ট লিখিত পরীক্ষার দিন ধার্য ছিল। তবে অনিবার্য কারণবশত ওই তারিখের পরীক্ষা স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

স্থগিত হওয়া পরীক্ষার পরিবর্তিত তারিখ ও সময় পরবর্তীতে বিজ্ঞপ্তির মাধ্যমে সংশ্লিষ্ট সবাইকে জানিয়ে দেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়