বাসস
  ২০ আগস্ট ২০২৬, ২০:৫৫

‘নজরুল বর্ষ’ উপলক্ষে সুনামগঞ্জে সভা 

ছবি: বাসস

সুনামগঞ্জ, ২০ আগস্ট, ২০২৬ (বাসস): জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও সাম্য-মানবতার চেতনাকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে দেশব্যাপী বিভিন্ন সাংস্কৃতিক কর্মসূচি আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। 

এরই ধারাবাহিকতায় ‘নজরুল বর্ষ’ পালন জেলা কমিটির আয়োজনে সাংস্কৃতিক কর্মসূচি পালনের লক্ষ্যে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

সুনামগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে আজ বেলা ১১টায় সুনামগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান।

অতিরিক্ত জেলা প্রশাসক শাকিলা রহমানের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক মো. মতিউর রহমান খাঁন, অতিরিক্ত পুলিশ সুপার ডিএসবি সুজন সরকার, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন, সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ (অব.) শেরগুল আহমেদ, জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার আহমেদ মঞ্জুর চৌধুরী পাবেলসহ জেলা প্রশাসনের প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ।

আয়োজকরা জানান, নজরুলের সৃষ্টিকর্ম শুধু বাংলা সাহিত্য ও সংস্কৃতির অমূল্য সম্পদ নয়, বরং তার সাম্য, মানবতা, অসাম্প্রদায়িকতা ও শোষণ-বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদের চেতনা বর্তমান প্রজন্মের জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ। নজরুল বর্ষের বিভিন্ন কর্মসূচির মাধ্যমে এসব মূল্যবোধ ছড়িয়ে দেওয়ার পাশাপাশি সাংস্কৃতিক চর্চাকে আরও বেগবান করার উদ্যোগ নেওয়া হয়েছে।