শিরোনাম

সুনামগঞ্জ, ২৩ জুন, ২০২৬ (বাসস) : জেলায় মাদক দ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসক ও মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের জেলার আয়োজনে আজ মঙ্গলবার বেলা ১১ টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুনজিত কুমার চন্দ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আয়শা আক্তার, পাবলিক প্রসিকিউটর অ্যাড.মল্লিক মঈন উদ্দিন সুহেল, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. আবুল হোসেন, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক এ জেড এম রেজাউল আলম, শিক্ষক নাসিমা আক্তার, বাধন সুনামগঞ্জ নিরাময় কেন্দ্রের পরিচালক সাজিদুর রহমান।
সভায় বক্তারা বলেন মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলনের ওপর জোর দেন এবং তরুণ সমাজকে এ ব্যাধির বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান। এ সময় মাদক বিরোধী দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপন করার আহ্বান জানান বক্তারা।