শিরোনাম

রংপুর, ১ জুন. ২০২৬ (বাসস) : রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরপিএমপি) বিভিন্ন থানা ও ইউনিটের পরিচালিত গত ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে মাদক, জুয়া এবং বিভিন্ন মামলার ১৩ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
আরপিএমপি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী বাসস’কে জানান, অভিযানে ৫০ গ্রাম গাঁজা, ১০ পিস ইয়াবা, মাদক বিক্রির নগদ ১৫ হাজার টাকা এবং জুয়ার বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
তাজহাট থানা পুলিশ গাঁজা সেবনের অভিযোগে ৫ জনকে আটক করে। কোতয়ালী থানা ৫০ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে। এছাড়া হাজীরহাট থানার অভিযানে জুয়া খেলার সময় ৩ জনকে আটক তরা হয়। কোতয়ালী থানা একটি চুরি মামলার ২ আসামিকে গ্রেপ্তার করে এবং তাজহাট থানা ১০ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারিকে আটক করে।
গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা হয়েছে এবং কোর্টের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানা গেছে।
আরপিএমপি কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদ বাসস’কে বলেন, মাদক, জুয়া, চুরি, ছিনতাইসহ সব ধরনের অপরাধের বিরুদ্ধে পুলিশের ‘জিরো টলারেন্স’ নীতি অব্যাহত রয়েছে। নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি অপরাধীদের আইনের আওতায় আনা হচ্ছে।